১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবো উপজেলা প্রশাসন কর্তৃক শিক্ষার্থীকে অনুদানের চেক হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 161 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে উপজেলা প্রশাসন কর্তৃক বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনির এক অসহায় ও দরিদ্র শিক্ষার্থী ইলমা জাহান মমকে লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা বাবদ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

(৬ আগস্ট) বুধবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল করিম কর্তৃক এই চেক হস্তান্তর করা হয়।

উক্ত চেক হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান ও
ইলমা জাহান মমের দাদা। ইলমা জাহান মম উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনির শিক্ষার্থী ও ওয়ারী গ্রামের আজিজুল হক মুরাদের মেয়ে। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

তথ্য নিয়ে জানা যায়, ইলমা জাহান মমের মা মারা যাবার পর থেকে তার বাবা তার দেখাশুনা করে না। তার বাবা আজিজুল হক মুরাদ তার লেখাপড়ার খরচ চালাবে না। তাই ইলমা হক মমের দাদা লেখাপড়ার খরচের জন্য উপজেলা প্রশাসন বরাবর শিক্ষা সহায়তার আবেদন করলে উপজেলা প্রশাসন ইলমা জাহান মমকে এই আর্থিক শিক্ষা সহায়তার চেক প্রদান করেন।

উপজেলা প্রশাসনের এই মহিয়সী উদ্দ্যোগ, উপজেলার সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য আশির্বাদ স্বরুপ। তাই উপজেলা প্রশাসনের এই উদ্দ্যোগ চলমান রাখার জন্য আহবান জানানো হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল করিম বলেন, শিক্ষা মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। আমাদের প্রচেষ্টা উপজেলার কোনো শিক্ষার্থী আর্থিক অনটনের কারনে শিক্ষা বঞ্চিত না হোক। যেহেতু ইলমা জাহান মমের মা মারা যাবার পর তার বাবা লেখাপড়ার খরচ চালাচ্ছে না। বিষয়টি জানার পর সমাজসেবা অফিসের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন ইলমা জাহান মমকে এই শিক্ষা সহায়তা চেক দেওয়া হয়। আর্থিক সংকটের কারনে কারো লেখাপড়া বন্ধ যেনো না হয় সে উদ্দ্যোগ নিতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category