১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে মাদকসহ এক যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 150 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেলাব থানা পুলিশ। এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ ডিউটির অংশ হিসেবে ১৬ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ৭টা ৫০ মিনিটে বেলাব থানাধীন বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ‘সেলিম মিয়ার মা মেডিকেল হল’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদকসহ এক যুবককে আটক করা হয়।

আটক আসামির নাম মোঃ মাহবুব আলম (২০), পিতা আবুল কালাম, মাতা আছমা খাতুন, সাং-চর টেংগাবর, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ০৮ (আট) বোতল বিদেশি মদ—Master Blender’s Signature Premier Grain Whisky, যার মোট পরিমাণ ০৬ (ছয়) লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪,০০০ (চব্বিশ হাজার) টাকা। তার বিরুদ্ধে বেলাব থানায় মামলা নং-০৮, তারিখ ১৬-০৮-২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাহবুব আলম মাদক চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিদেশি মদ সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য সংগ্রহে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “আমরা বেলাব থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। প্রতিটি তথ্য যাচাই করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী পুলিশের এমন তৎপরতা ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category