
মনোহরদী প্রতিনিধি:
আস্থার প্রতীক ডাঃ হাসান আল মামুন
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অবস্থিত আল-মদিনা ফার্মেসী এখন স্থানীয় মানুষের কাছে একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য রোগী আসছেন চিকিৎসা নিতে। কেউ দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে, কেউ আবার নতুন আশার সন্ধানে।
রোগীরা জানান— ডাঃ হাসান আল মামুন মনোযোগ সহকারে তাদের কথা শোনেন, পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন এবং রোগের জটিলতা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
ডাঃ হাসান আল মামুন বলেন,
> “রোগী ও ডাক্তারের সম্পর্ক আসলে পারস্পরিক আস্থার সম্পর্ক। রোগী যেমন ডাক্তারের কাছে সুস্থতার আশায় আসে, তেমনি ডাক্তারও রোগীর দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে দোয়া করেন। এটাই প্রকৃত ‘ডক্টর–পেশেন্ট রিলেশনশিপ’।”
আল-মদিনা ফার্মেসীতে নিয়মিতভাবে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বক্ষব্যাধি, শিশু, চর্ম, আলসার, পেটের পীড়া, বাতব্যথা, নাক-কান-গলার রোগ ইত্যাদি বিষয়ে রোগীদের সেবা প্রদান করা হয়।
ডাঃ হাসান আল মামুন জানান,
> “যেসব জটিল রোগের চিকিৎসা মনোহরদী বা নরসিংদীতে সম্ভব হয় না, সেসব রোগীদের ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা এবং প্রয়োজনে অপারেশনের ব্যবস্থাও করে দেওয়া হয়।”
মানবিকতার দৃষ্টান্ত হিসেবে তিনি হতদরিদ্র রোগীদের কাছ থেকে কোনো ভিজিট ফি গ্রহণ করেন না।
এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদান করা হয় (যদি পরিবহনের ব্যবস্থা থাকে)।
আল-মদিনা ফার্মেসীর এই সেবামূলক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় মানুষ বলছেন—
> “ডাঃ হাসান আল মামুন শুধু একজন চিকিৎসক নন, তিনি আমাদের পরিবারের মতো একজন আপন মানুষ।