১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই বেলাবতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 142 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্য’সহ স্থানীয়রা জমি দান করাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং ভবিষ্যতে ও স্কুলের সামগ্রিক সহায়তা জন্য বিত্তবানরা এগিয়ে আসবেন। একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতে অধিক পরিমাণে বাজেট প্রদান করা উচিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে, তাহলে উচ্চ শিক্ষা সহজতর হবে। প্রশাসনের সহায়তা আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করব।

মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন সভাপতি ও সাবেক সচিব মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব)মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম, জেলা পুলিশ সুপার মোঃ মিনহাজুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ,বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব,হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরী’সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category