১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 110 Time View

 

নিজস্ব প্রতিনিধি:
“মাদক ছাড়ো, জীবন বাঁচাও” এপ্রতিপাদ্যকে সামনে রেখে বেলাবতে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় বেলাব উপজেলার বেলাব বাজার শাপলা চত্বরে মাদকবিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সমাজকে মাদকের কুফল থেকে মুক্ত করার লক্ষ্যে জোরালো দাবি উঠেছে। আয়োজকদের দাবি, মাদকের ছড়াছড়ি উপজেলার যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেলাব সরকারি পাইলট মডেল স্কুলের শিক্ষকবৃন্দ সর্ব মো: আমিরুল এহসান, মো: মান্নান, মোস্তফা ভূইয়া,
আনোয়ারুল হক প্রমুখ। তারা বলেন, মাদক শুধু ব্যক্তিগত জীবন নষ্ট করে না, এটি পরিবার এবং সমাজের ভিত্তিকে দুর্বল করে তোলে। শিক্ষকরা শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করার উপর জোর দেন। এছাড়া, স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য জোরালো দাবি তোলেন। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন, “মাদক ছাড়ো, জীবন বাঁচাও” এবং “যুবকদের ভবিষ্যত মাদকমুক্ত হোক”।
মানববন্ধনের আয়োজক মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী বলেন, “মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। এটি একটি নীরব ঘাতক, যা আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। বেলাব উপজেলা আজ মাদকের কারণে একটি ভয়াবহ অবস্থায় পড়েছে। আমলাব, নারায়নপুর, সল্লাবাদ, বাজনাব, পাটুলি, বেলাব, চর উজিলাব এবং বিন্নাবাইদ ইউনিয়নে মাদকের ছড়াছড়ি অত্যন্ত উদ্বেগজনক। এখানকার যুবকরা মাদকের ফাঁদে পড়ে পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, যুবক-যুবতী, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি আন্দোলনের সূচনা। তারা আশা করেন, এমন উদ্যোগের মাধ্যমে বেলাব উপজেলা শীঘ্রই মাদকমুক্ত হয়ে উঠবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শপথ নেন যে, তারা নিজেরা মাদক থেকে দূরে থাকবেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এমন আন্দোলন যদি অব্যাহত থাকে, তাহলে মাদকের বিরুদ্ধে জয়লাভ সম্ভব বলে মনে করেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category