
ইলিয়াছ হায়দার:
আহবান ইসলামী যুব সংঘের আয়োজনে কুরআনে হাফেজ, কৃতি শিক্ষার্থী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
শেখ বাড়ি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মাওলানা মোকাররম হোসাইন উসমানী, ইমাম ও খতিব, শিবপুর মডেল থানা মসজিদ।
উদ্বোধন করেন,হাফেজ কারী মোঃ ছালিমুল্লাহ সেলিম।
সভাপতিত্ব করেন,হাজী শেখ মোহাম্মদ ইলিয়াছ হায়দার,সদস্য,আহ্বান ইসলামী যুব সংঘ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাফেজ মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদী, মুফতি শেখ মোবারক হোসাইন শাহীন, ডাক্তার মোঃ এনামুল হক রবিন।
ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাফেজ, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পরিবেশনায় ছিলেন, কলরব,কলতান, রঙ্গিন সুরসহ ছোট সোনামণিরা।