১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
  • 123 Time View

 

হুমায়ুন কবির, মনোহরদী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একটি রিটের শুনানি করে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়রুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী কাজী রেজাউল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল মিলন।

জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের দিন গত ২৯ ডিসেসম্বর প্রার্থী কাজী শরিফুল ইসলামকে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা বাধা দেয়। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ১ জানুয়ারি সমর্থনকারীকে প্রতিপক্ষ অপহরণ করে। পরে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে মনোনয়নপত্রের স্বাক্ষর অস্বীকার করতে তাকে বাধ্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করা হয়। সেখানে মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকলে হাইকোর্টে রিট করেন প্রার্থী কাজী শরিফুল ইসলাম।
শুনানি করে আদালত নির্দেশনাসহ রুল জারি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category