১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

স্কুলব্যাগ পেয়ে খুশিতে মুখর প্রতিবন্ধী শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
  • 146 Time View

 

হারুনূর রশিদ, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করেছে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। এতে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি ও শিমুলকান্দি ডিগ্রি কলেজ, ভৈরব-এর সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম (সালাম)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. জসিম উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শামসুল উলুম মাদরাসা ও এতিমখানার সভাপতি এবং ফোরামের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব আবু কাউসার খন্দকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লেখক, উত্তরা ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজার এবং ফোরামের উপদেষ্টা সৈয়দ আব্দুল মালেক।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহেরচর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ও ফোরামের উপদেষ্টা হাবিবুর রহমান (হাবিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিএস স্কুলের উপদেষ্টা ও ফোরামের শুভাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুমিনুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আপেল মাহমুদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব), ওয়াহিদ খন্দকার, সাইফুল হক মিলন, বন ও পরিবেশ সম্পাদক আবু বকর ছিদ্দিক কাজল, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান কাজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ ভূইয়া এবং উত্তর বাখরনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান সোহাগ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম (সালাম) বলেন,
“সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম সবসময় কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”
প্রধান অতিথি অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন,
“অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু করা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
এ সময় তিনি মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স পড়ুয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দেন।
ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,
“প্রতিবন্ধী শিশুরাও আল্লাহ তায়ালার দেওয়া বিশেষ নিয়ামত। কষ্ট সহ্য করে তাদের সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে পরকালেও এর প্রতিদান পাওয়া যাবে।”
লোচনপুর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বাদল বলেন,
“প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আমি দীর্ঘ ১৪ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমার মেধা, শ্রম ও সম্পদ তাদের জন্য উৎসর্গ করেছি।”
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষার পথ সুগম করতে এ ধরনের মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ জাহাঙ্গীর ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মাহবুব।
পরিশেষে সভাপতি উপস্থিত সকলের সুস্থতা কামনা এবং আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category