১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসৃচী ২০২৬ইং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬,
  • 113 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে ২৬ অর্থ বছরের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওয়াতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বেলাব নরসিংদীর আয়োজনে উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় চাষিদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসৃচীতে অনলাইন মনিটরিং (ভিডিও কলে) এ যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পাট কর্মকর্তা মোঃ আবদুল জলিল ,উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী লক্ষন কুমার রায়,
নারায়ণগজ্জ বিজেআর আইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশরাফুল ইসলাম, নরসিংদী পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ এনায়েত হোসেন,
উপজেলা পাট অধিদপ্তরের অফিস সহকারী সোনিয়া আফরিন।

বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category