৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরায় কাঁকন সংগীতদল ও কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 106 Time View

মোঃ সাইফুল ইসলাম,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রায়পুরা পৌরসভার শ্রীরামপুর রেলগেট সংলগ্ন এলাকায় নরসিংদী জেলা কাঁকন সংগীতদল এবং নরসিংদী জেলা কালচারাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি, ওয়াটসন গ্রুপের পরিচালক ও সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি জনাব জান্নাতুল হক শাপলা।

নরসিংদী জেলা কাঁকন সংগীতদল ও রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সাংবাদিক জনাব দিদারুল ইসলাম দিদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ‍ভূইয়া মোহন ও রায়পুরা উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, পৌরসভা যুবদলের যুগ্ন সম্পাদক আবুল হোসেন অপু, চান্দের কান্দী ইউনিয়ম যুবদলের নেতা ইমন বারীক, সাজাসা এর উপজেলার সদস্য স্বপ্না, রুনা, আরও উপস্থিত ছিলেন সবুজ নন্দী, সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা জাসাস। জাকির হোসেন ইমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা জাসাস। রায়পুরা উপজেলা জাসাস এর যুগ্ন আহবায়ক মোঃ রাসেল মিয়া, ‎মহিউদ্দিন ভূঁইয়া (ওরায়েদ), যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা জাসাস। সোহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পাড়াতলী ইউনিয়ন জাসাস। ডাঃ আব্বাস উদ্দিন সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রীনগর ইউনিয়নের জাসাস। রহমত উল্লাহ্ সহ রায়পুরা উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে জনাব জান্নাতুল হক শাপলা বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুক।”

‎সভাপতি জনাব দিদারুল ইসলাম দিদার তার বক্তব্যে বলেন, “সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই আয়োজন করেছি। সফলভাবে কর্মসূচিটি সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।”
‎অনুষ্ঠানে দুই সংগঠনের সদস্যবৃন্দ এবং রায়পুরা উপজেলা জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন  এলাকার কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category