১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:২১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরা চরাঞ্চলে যৌথ বাহিনীর ডমিনেশন টহল দেশীয় অস্ত্র ও দুইটি শর্টগান উদ্ধার, নজরদারি জোরদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 122 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও আধিপত্য বিস্তারের ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ল্যান্সারস, বিজিবির ৬৩ ব্যাটালিয়ন, র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা বাঁশগাড়ি ইউনিয়ন ও শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চলে ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান চালায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের কয়েকটি সন্দেহভাজন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—ট্যাটা (ধারালো অস্ত্র) ২টি,ছুরি ২টি,রামদা (প্রায় ২৪ ইঞ্চি) ১টি,চাকু ১টি,শর্টগান ২টি,শটগানের খালি খোসা ২টি,চেইন ও রড দিয়ে তৈরি চাবুক ১টি,দেশীয় শটগানের ব্যারেল ২টি
উদ্ধারকৃত সকল অস্ত্র ও আলামত রায়পুরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এ অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা না গেলেও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে এ ধরনের যৌথ টহল, তল্লাশি ও ডমিনেশন অপারেশন ভবিষ্যতেও নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত হবে।

বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণ যেন নির্বিঘ্ন ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category