১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:২৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাব-মনোহরদী আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিজয়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬,
  • 110 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আসনের ১৬২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমকে ৮৫ হাজার ৪৬৭ ভোটে পরাজিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২।অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃজাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট। দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে শেষ পর্যন্ত এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ।

সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বেলাব ও মনোহরদী এলাকায় ধানের শীষের প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category