৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে প্রথমবার প্রাণহানি ছাড়াই নির্বাচন, প্রশংসায় ভাসছেন ডিসি-এসপি ও সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬,
  • 106 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :

গত (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নরসিংদী জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

জেলার ইতিহাসে এবারই প্রথম বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করছেন নরসিংদীবাসী।

জেলার ৫টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সঙ্গে গণভোটেও ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলা ও জাল ভোটের অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা।

এছাড়াও নরসিংদী সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। যেকোনো অনিয়ম, জাল ভোট বা বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যা নির্বাচনকে আরও শৃঙ্খলাপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী,আনসার ও ভিডিপি,বিজিবি,র‍্যাব, বিভিন্ন ছাত্র সসংগঠনের নেতৃবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও কার্যকর পদক্ষেপের ফলে নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলার সাধারণ জনগণ।

নরসিংদীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category