৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় প্রশাসনকে বেলাব প্রেসক্লাবের অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬,
  • 98 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় বেলাব উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বেলাব প্রেসক্লাব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বেলাব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানা অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল করিম নান্নু, জনস্বাস্থ্য প্রকৌশলী এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য দুলাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মোঃ দিদার হোসেন পিন্টু, মোঃ এমাদ মিয়া, মোঃ বাদল মিয়া, শাহিনুর আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোশারফ হোসেন নিলু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচন চলাকালে সাংবাদিকরা সঠিকভাবে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category