৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদী বড়বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এমপি খোকনের বাজার মনিটরিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
  • 131 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নরসিংদী বড় বাজারে আকস্মিক মনিটরিং করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

(২০ ফেব্রুয়ারি) বিকালে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং বাজারে পণ্যের সরবরাহ ও দামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এমপি খায়রুল কবির খোকন অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ অতিরিক্ত মুনাফা, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বাজারে কোনো অনিয়ম বা অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে—“অভিযোগের সঙ্গে সঙ্গেই অ্যাকশন” নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনাও দেন তিনি।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা,নরসিংদী বিএনপি’র নেতৃবৃন্দ,জেলা বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ ক্রেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানের আগে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category