১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:৫৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

আপনজন পরিবার এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
  • 104 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে সামাজিক সংগঠন “আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২০ ফেব্রুয়ারি) ব্রাক্ষন্দী চৌরাস্তা মোড়স্থ নরসিংদী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, সমাজে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি “আপনজন পরিবার” এর এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করা।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যেই এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category