৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
  • 71 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি:
(২২ ফেব্রুয়ারি ২০২৬) রোজ রবিবার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে নরসিংদীর বড় বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম। এ সময় বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়। পাশাপাশি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও হালনাগাদ রয়েছে কিনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category