১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:২৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
  • 79 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ জোনের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক না/রীকে আটক করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে পুলিশ পরিদর্শক (নিঃ) এরশাদ উল্লাহ, ওসি, ডিবি (দক্ষিণ জোন), নরসিংদীর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও এসআই (নিঃ) ওবায়েদ উল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব মাছিমপুর এলাকায় জনৈক কামাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে গলির রাস্তা থেকে কোহিনূর বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক কোহিনূর বেগমের স্বামী মোঃ আব্দুস সাত্তার খান। তিনি মৃত মোতালিব মিয়া ও মিনারা বেগমের কন্যা। তার বাড়ি কুড়েরপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category