৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:২৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 58 Time View

 

মোঃ বাদল মিয়া :

সত্য বলার লড়াইয়ে মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম ও বিবেকের কণ্ঠ তুলে ধরে সাংবাদিক ও লেখক মোঃ মোস্তফা খান এর রচিত উপন্যাস ‘একটি কলমের দাম’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন করা হয়।

লেখক ও সাংবাদিক মোঃ মোস্তফা খানের সভাপতিত্বে এবং সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এ.বি.এম. আমির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, রায়পুরা সরকারি কলেজের বাংলা প্রভাষক শামীমা আক্তার শিমু ও নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. নুরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট এপে. সামসুল হুদা আনসারী, এপেক্স ক্লাব অব ভৈরবের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রউফ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি কলমের দাম’ উপন্যাসে মফস্বল সাংবাদিকদের বাস্তব জীবন, পেশাগত সীমাবদ্ধতা, ভয় ও সাহসের চিত্র ফুটে উঠেছে। বইটি শুধু সাংবাদিকতার গল্প নয়, এটি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিচ্ছবি।
লেখক মোস্তফা খান বলেন, “এই বইটি উৎসর্গ করেছি সেই সব মফস্বল সাংবাদিকদের, যারা ভয় পেলেও সত্য বলা বন্ধ করেন না, যারা কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।”

বইটি প্রকাশ করেছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। অমর একুশে বইমেলায় এটি পাওয়া যাচ্ছে স্টল নং–২৩০। এছাড়াও রকমারি ডটকম, বাতিঘর, ও ইচ্ছে স্বপ্ন ডটকম–এ অনলাইনে প্রি–অর্ডার করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category