৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে মধ্যরাতে অভিযানে গাঁজাসহ আটক ৮

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 55 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে এক নারী সহ আট ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের  মাধ্যমে  অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট  ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া।

শুক্রবার দুপুরে  এই সাজা প্রদান করা হয়। জানা যায়,  উপজেলার পাটুলী ইউনিয়নের হাড়িসাংগান এবং চর উজিলাবো ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা ও ইয়াবা সেবনে  করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের টানলক্ষিপুর গ্রামের মৃত আওয়াল মেম্বারের ছেলে রানা মিয়া(২২), চর উজিলাবো ইউনিয়নের চর উজিলাবো গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে মেহেদী হাসান সম্রাট(২৪) মৃত সাত্তার মিয়ার ছেলে শিপন মিয়া,বাজনাবো ইউনিয়নের হাড়িসাংগান গ্রামের সুলতান মিয়ার ছেলে পারভেজ মিয়া(১৯), জিন্নাত আলীর ছেলে অলি উল্লাহ(১৯), শরিয়ত উল্লার ছেলে সাইফুল ইসলাম(১৯), বাজনাবো গ্রামের রোস্তম আলীর ছেলে শামীম মিয়া(৩২) এবং  রোস্তম আলীর মেয়ে রোমা আক্তার(৪০)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category