৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬,
  • 33 Time View

 

মোঃ বাদল মিয়া, ​বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

​নরসিংদীর বেলাবো প্রেসক্লাবে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু-র সভাপতিত্বে​ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাপসা নাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমান উল্লাহ,
নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন,বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু।

​ইফতারের পূর্ব মুহূর্তে অসুস্থ সাংবাদিক সদস্যদের সুস্থতা এবং পরলোকগত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজনাপুর জামে মসজিদের হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন।

​দোয়া ও ইফতার মাহফিল শেষে বেলাবো প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category