১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:০৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবোতে বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 41 Time View

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররবাদ গ্রামে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়ন-এর সল্লাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির আশপাশে অবস্থান করছিল। এ সময় একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২২) শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে যায় এবং যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান,ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category