
মো: বাদল মিয়া :
নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (মঙ্গলবার) বিকালে নরসিংদীর ভেলানাগর গ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনোহরদী থানা প্রেস ক্লাব ও দৈনিক বাংলাদেশ সমাচারের নরসিংদী জেলা প্রতিনিধি মোবারক হোসেন নাদিমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। মনোহরদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি
মোবারক হোসেন নাদিমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি এ কে এম তৌহিদুজ্জামান রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল রিপন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারণ রায়।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।