১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
  • 38 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে নরসিংদী ক্লাব লিমিটেডে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, মোহাম্মদ হেলাল মিয়া (সিআইপি), মো. মোশাররফ হোসেন (সিআইপি), মেনহাজুর রহমান ভূঁইয়া রাজু, মোহাম্মদ ফায়াজুর রহমান ভূঁইয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লাও উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এবং সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি রশিদুল হাসান রিন্টো (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, পবিত্র রমজান মাস আমাদেরকে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি ব্যবসায়ী ও সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রশিদুল হাসান রিন্টো বলেন, নরসিংদীর ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে চেম্বার সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় জেলার উন্নয়ন সম্ভব। তিনি নরসিংদীকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category