৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
  • 35 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাব উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১২০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলার লক্ষীপুর
হাইস্কুল সংলগ্ন লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের ঈদ উপহার বিতরণ এবং কবরবাসীদের মাখফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সংগঠনটি।   উপজেলার ১২০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত  ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপহার গুলোর মধ্যে ছিলো গরুর মাংস,পোলাও, ডেল,চাউল, সেমাই,চিনি,দুধ,আলো,পিয়াজ,রসুন।
লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের সভাপতি কামরুল হাসান সুজন অনলাইনে যুক্ত থেকে এসময় উপস্হিত ছিলেন লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের সিনিয়র সহ সভাপতি সুমন,সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রাজিব সরকার, সাংগঠনিক সম্পাদক মকুল মিয়া, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন,সমাজ সেবা সম্পাদক রাসেদ রাজা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলার বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কাওসার, বেলাব উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আল হোসাইন ভূইয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বেলাব সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান ভূইয়া শাহজাহান, বেলাব প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, এডভোকেট মিয়া মামুন প্রমুখ
আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category