৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৫৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন দিদারুল ইসলাম দিদার

রায়পুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন দিদারুল ইসলাম দিদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 28 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক দিদারুল ইসলাম দিদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।

দিদারুল ইসলাম দিদার আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।
তিনি রায়পুরা উপজেলার সকল জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category