৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৯:১৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন দিদারুল ইসলাম দিদার

রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,
  • 19 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় বরখাস্তকৃত সাবেক পুলিশ কনস্টেবল জুয়েল হত্যা মামলার অন্যতম আসামি জীবন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ (১১ই এপ্রিল) শনিবার রাত ০৮:৩০ ঘটিকায় রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর (রতনপুরা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতোপূর্বে এই মামলায় গ্রেফতারকৃত আসামি মামুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডে জড়িত জীবন মিয়া (৩৪), পিতাঃ মোঃ কবির মিয়া, সাং- জগন্নাথপুর ময়না বাজার, থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ এর সম্পৃক্ততা পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে নরসিংদী ডিবি পুলিশের এসআই(নিঃ)/ মোবারক হোসেন এবং এসআই(নিঃ)/ জামিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম রায়পুরা উত্তর বাখরনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত ২৪ শে জুন, ২০২৫ তারিখে রায়পুরা থানা এলাকায় সাবেক পুলিশ কনস্টেবল জুয়েলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী রুবেল ও তার সহযোগীরা। এই ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা [মামলা নং-২৯(৬)২৫] রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারেও নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category