১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:১৯| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে মধ্য রাতে অভিযান অনৈতিক কর্মকান্ডের জন্য ৫ জন আটক রায়পুরায় মাদকের বিরুদ্ধে অভিযান, ২ জনের কারাদণ্ড নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন

নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 12 Time View

 

নরসিংদী প্রতিনিধি:

আজ (২৫ এপ্রিল ২০২৬) খ্রিস্টাব্দ, দুপুর ৩টায় নরসিংদীর নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকাশ্য স্থানে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯৪ অনুযায়ী ৫ জন ব্যক্তিকে প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— জজ মিয়া (৪২), ঈমান হোসেন (২২), ইকবাল (৩০), সাগর (২০) ও তানভীর (১৯)।

অভিযানকালে সংশ্লিষ্ট নারীদের অপ্রাপ্তবয়স্ক ও সামাজিক বিবেচনায় সতর্ক করে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শালীনতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category