১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:০৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত রায়পুরায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক রায়পুরায় মাদ্রাসা শিক্ষক ধর্ষণকারী, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার বেলাবতে ৪০ পিচ ইয়াবা’সহ ৩ জন গ্রেফতার ফুয়াদের পক্ষ থেকে অনুকে শুভ জন্মদিন রায়পুরায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা বেলাবতে মধ্য রাতে অভিযান অনৈতিক কর্মকান্ডের জন্য ৫ জন আটক রায়পুরায় মাদকের বিরুদ্ধে অভিযান, ২ জনের কারাদণ্ড নরসিংদী নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনের কারাদণ্ড বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬,
  • 15 Time View

 

নরসিংদী প্রতিনিধি :

​”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপরে আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় আইনগত সহায়তার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য প্রদান করা হয়।

উক্ত কর্মসূচি শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জাব শেখ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক, নরসিংদী; নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকগণ, বিজ্ঞ আইনজীবীগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

সভায় বক্তারা অসহায় ও দরিদ্র মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category