• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর পরিচিতি, শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানা।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান। এছাড়া রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভূঁইয়া মোহন, সাইফুল ইসলাম পলাশসহ রায়পুরা ও নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে শপথ বাক্য পাঠের মাধ্যমে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে রায়পুরার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত মানোন্নয়ন এবং গণমানুষের কথা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category