মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় নরসিংদী জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া বেলাব থানা কাবাডি দলকে
সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করেন বেলাব থানার অফিসার ইনচার্জ এস এমান উল্লাহ।
(২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে বেলাব থানায় বাংলাদেশ পুলিশ, বেলাব থানার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী কাবাডি দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মুনসুর, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ, বেলাব উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বেলাব থানা কাবাডি দলের খেলোয়াড়রা।
বক্তারা বলেন বেলাব থানা কাবাডি দলের এ অর্জনকে এলাকার জন্য গৌরবের বলে উল্লেখ করেন। পাশাপাশি খেলাধুলার র মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।