• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় মোঃ শাহিন মোল্লা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বেলাবতে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বেলাবতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মরজাল ওয়ান্ডার পার্কে সালাম স্টিল থার্মেক্স রডের প্রশিক্ষণ কর্মসূচি

দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

Reporter Name
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রায়পুরার কৃতী সন্তান, সুপরিচিত কণ্ঠশিল্পী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. দিদারুল ইসলাম দিদার।

তিনি বর্তমানে রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন বলে জানান তাঁর সমর্থকরা।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত হিসেবে পরিচিত দিদারুল ইসলাম নির্বাচনে জয়ী হলে রায়পুরা উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক সেবার আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাঁর ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক সেবা নিশ্চিত করা, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।

এছাড়া মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি।

দিদারুল ইসলাম দিদার বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। রায়পুরার সাধারণ মানুষের প্রত্যাশা ও অধিকারকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “দুর্নীতি, মাদক ও ইভটিজিংমুক্ত একটি আধুনিক ও মডেল রায়পুরা গড়াই আমার মূল লক্ষ্য।”
আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি রায়পুরাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category