• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

Reporter Name
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
“দেশ-প্রবাসে ঐক্য গড়ি, উন্নয়ন সেবায় এগিয়ে চলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থী এবং ছুটিতে আসা প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২:০০ ঘটিকায় দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে ‘দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ডায়মন্ড নীট ফ্যাশন লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম (সম্রাট)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ হরিছুল হক।

হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মোঃ সোহাগ মিয়া এবং সহ-শিক্ষা সম্পাদক মোঃ এমদাদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের সম্মান জানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই ধরণের সামাজিক কার্যক্রম এলাকার যুবসমাজকে ভালো কাজে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং এলাকায় আগমনী ছুটিতে থাকা প্রবাসীদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category