• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রায়পুরা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও শহর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে প্রায় ২৫০টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মধ্যে মেহগনি, কাঁঠাল, নিম ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রেজুয়ানা হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী, ইউনিয়ন কমান্ডারসহ আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণের চেতনায় আনসার-ভিডিপির সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশের বনায়ন কার্যক্রম আরও বেগবান হবে।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আনসার-ভিডিপির পক্ষ থেকে দেশব্যাপী সবুজায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মসূচিতে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রুহুল আমিন, ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category