• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

Reporter Name
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় সরকারি রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক পুকুর, প্লাবনভূমি, বিল ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. জিকুনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো, মাছের প্রাকৃতিক প্রজনন ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

তারা আরও জানান, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনা মাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের প্রাপ্যতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category