• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রায়পুরার পান্থশালা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটির বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যসেবার পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের স্বাস্থ্যসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category