• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

শাহানাজ ইসলাম:
নরসিংদীর রায়পুরায় সারের বাজারে অনিয়ম ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অননুমোদিত সার মজুদ ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে এক সার ডিলারসহ তিন ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২১০ কেজি সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সার ব্যবসায়ীর দোকানে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সার বিক্রয়ে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় এক সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বৈধ লাইসেন্স ছাড়া অননুমোদিতভাবে সার মজুদের দায়ে আরও দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন দোকান থেকে ২১০ কেজি সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধ এবং নির্ধারিত নিয়মে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category