• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল ইসলাম দিদার সর্বস্তরের মানুষকে ঈদ -উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডা.মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল সর্বস্তরের মানুষকে ঈদ -উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ নাসির উদ্দিন সর্বস্তরের মানুষকে ঈদ -উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রশিদুল ইসলাম লাল মিয়া সর্বস্তরের মানুষকে ঈদ -উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ হামিদ মিয়া সর্বস্তরের মানুষকে ঈদ -উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন অহিদুজ্জামান অহিদ সর্বস্তরের মানুষকে ঈদ -উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট আগামী ৫ বছরের মধ্যে বেলাবো মনোহরদী ও উপজেলায় এক ইঞ্চি কাঁচা রাস্তা থাকবে না — স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গলাচিপা ও দশমিনা উপজেলা বাসি কে অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইখতিয়ার রহমান কবির রায়পুরায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও খুন, তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা

আগামী ৫ বছরের মধ্যে বেলাবো মনোহরদী ও উপজেলায় এক ইঞ্চি কাঁচা রাস্তা থাকবে না — স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

“আগামী ৫ বছরের মধ্যে মনোহরদী ও বেলাবো উপজেলার একটি রাস্তা কিংবা এক ইঞ্চি জায়গাও কাঁচা থাকবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক ও যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ উপজেলা গড়ে তোলা হবে।”স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি।

মঙ্গলবার (২৬ মে) সকালে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার দুঃস্থ ও গরীব মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ কালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি এ মন্তব্য করেন।
তিনি বলেন জুলাই মাসে ১ লাখ নার্স নিয়োগ করা হবে। এর মধ্যে ৮০ হাজার মহিলা এবং ২০ পুরুষ। মহিলাদের নরমাল ডেলিভারির জন্য বেশি করে মহিলা নার্স নিয়োগ দেওয়া হবে। যাতে গর্ভবর্তী মহিলাদের নরমাল ডেলিভারি হওয়ার জন্য বেশি করে সময় দিতে পারে।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বেলাবো উপজেলায় দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের ৮০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এবং উপজেলা সিএ তৌফিকী কাইয়ুম আফ্রাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এস আমান উল্লাহ, ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার,
উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুল হক দানা, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, ছাত্র দলের সভাপতি আশিক সুজন মামুন, জিয়া শিশু কিশোর পরিষদ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি অহিদুজ্জামান অহিদসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category