• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আগামী ৫ বছরের মধ্যে বেলাবো মনোহরদী ও উপজেলায় এক ইঞ্চি কাঁচা রাস্তা থাকবে না — স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

“আগামী ৫ বছরের মধ্যে মনোহরদী ও বেলাবো উপজেলার একটি রাস্তা কিংবা এক ইঞ্চি জায়গাও কাঁচা থাকবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক ও যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ উপজেলা গড়ে তোলা হবে।”স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি।

মঙ্গলবার (২৬ মে) সকালে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে উপজেলার দুঃস্থ ও গরীব মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ কালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি এ মন্তব্য করেন।
তিনি বলেন জুলাই মাসে ১ লাখ নার্স নিয়োগ করা হবে। এর মধ্যে ৮০ হাজার মহিলা এবং ২০ পুরুষ। মহিলাদের নরমাল ডেলিভারির জন্য বেশি করে মহিলা নার্স নিয়োগ দেওয়া হবে। যাতে গর্ভবর্তী মহিলাদের নরমাল ডেলিভারি হওয়ার জন্য বেশি করে সময় দিতে পারে।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বেলাবো উপজেলায় দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের ৮০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এবং উপজেলা সিএ তৌফিকী কাইয়ুম আফ্রাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এস আমান উল্লাহ, ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার,
উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুল হক দানা, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, ছাত্র দলের সভাপতি আশিক সুজন মামুন, জিয়া শিশু কিশোর পরিষদ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি অহিদুজ্জামান অহিদসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category