• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব বেলাবতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

শাহানাজ ইসলাম:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে নজরুল বর্ষ উদযাপন-২০২৬ উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন।

এ সময় প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যাপক, প্রভাষক, সিনিয়র শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদ, সাম্য, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রাণিত করে।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category