মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
“পল্লী চিকিৎসক ঐক্যবদ্ধ হোক, সেবা হোক আরও শক্তিশালী”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি’ বেলাব উপজেলা শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান মনির (মিন্টু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ অহিদুজ্জামান পিন্টু
সোমবার (৫ই অক্টোবর, ২০২৬) বেলা ১১.০০ ঘটিকায় বেলাব বাজারের আনাফ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি বেলাব উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির (মিন্টু)। সম্মেলন পরিচালনা করেন বেলাব উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান পিন্টু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সবুজ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ঢাকা বিভাগ শাখার সভাপতি
মোঃ সাইজ উদ্দিন আহামেদ, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ঢাকা বিভাগ শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম জুলহাস,
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শরীফ ফার্মা-এর এ. এস. এম. মোঃ আতাউর রহমান।
সম্মেলনটি শরীফ ফার্মা ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি বেলাব উপজেলা শাখার সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।