• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলাব বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মেম্বারের জমজমাট গণসংযোগ রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া বেলাবোতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া নরসিংদী রায়পুরায় হাজার প্রতিযোগী নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি রানার বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা

বেলাব বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মেম্বারের জমজমাট গণসংযোগ

Reporter Name
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

​মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবো উপজেলার বেলাব বাজারে ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বেলাব ৩ নং ওয়ার্ডের রুবেল মেম্বার।

​মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তিনি দলীয় নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের সমর্থকদের সাথে নিয়ে বেলাব বাজারের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ গণসংযোগ চালান। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সাথে হাত মেলান, কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

​গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় রুবেল মেম্বার বলেন, “আমি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের কল্যাণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আপনারা আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করলে আমি একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন উপহার দেব।”

​এ সময় উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং নির্বাচনী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রুবেল মেম্বারের সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category