• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর বেলাবতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ রায়পুরায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়পুরায় সারের বাজারে অভিযান: ৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা, জব্দ ২১০ কেজি সার

আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার আমলাবো ইউনিয়নে অবস্থিত আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন সহকারী শিক্ষিকাকে প্রশাসনিক আদেশে অন্যত্র বদলি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি নিশ্চিত করা হয়।

জানা গেছে, বিদ্যালয়টির অভ্যন্তরীণ প্রশাসনিক চেইন অব কমান্ড বজায় রাখা এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃত শিক্ষিকাদের মধ্যে সাথী আক্তারকে আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সুমাইয়া আক্তারকে রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ঝুমা আক্তারকে দড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনে এবং শরিফা আক্তারকে সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছে সরকারি নিয়ম মেনেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই বদলির আদেশ জারি করা হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না এবং শূন্য পদগুলোতে দ্রুত নতুন শিক্ষক পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category