• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী রায়পুরায় হাজার প্রতিযোগী নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি রানার বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত আব্দুল্লাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষিকাকে অন্যত্র বদলি আইজিপি কাপ কাবাডিতে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন বেলাব থানা দলকে সংবর্ধনা ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা রায়পুরায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর

নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন এক হাজার দেশি-বিদেশি রানার

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শাহানাজ ইসলাম:

নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন-২০২৬। দিনব্যাপী এ ক্রীড়া আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ম্যারাথনের পাশাপাশি রায়পুরার ঐতিহ্যবাহী মেঘনা নদীতে শিগগিরই দেশের বিভিন্ন স্থান থেকে নৌকা এনে বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে। ফলে ম্যারাথনের পর নৌকা বাইচকে ঘিরে রায়পুরায় আরও একটি বড় উৎসবের আমেজ তৈরি হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

মঙ্গলবার রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবার অনুষ্ঠিত হবে ‘রায়পুরা ম্যারাথন-২০২৬’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

তিনি বলেন, এবারের রায়পুরা ম্যারাথন সারা দেশের মধ্যে একটি বড় আয়োজন হতে যাচ্ছে। প্রতিবছর এ আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, রায়পুরার মানুষের বিনোদন ও ক্রীড়া চর্চাকে আরও সমৃদ্ধ করতে মেঘনা নদীতে দেশের বিভিন্ন স্থান থেকে নৌকা এনে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, রায়পুরার মানুষের বিনোদন ও ক্রীড়া চর্চাকে আরও সমৃদ্ধ করতে মেঘনা নদীতে দেশের বিভিন্ন স্থান থেকে নৌকা এনে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সালে মাত্র ৪০০ জন রানার নিয়ে ‘রায়পুরা হাফ ম্যারাথন’-এর যাত্রা শুরু হয়। প্রথম আয়োজনের পর থেকেই স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার দৌড়বিদদের মধ্যে এ ম্যারাথন ব্যাপক সাড়া ফেলে।
এর ধারাবাহিকতায় ২০২৪ সালে প্রায় ৭০০ জন এবং ২০২৫ সালে ৮০০ জনের বেশি রানার এতে অংশ নেন। প্রতিবছর অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় রায়পুরা ম্যারাথন এখন দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত একটি ইভেন্টে পরিণত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এবার প্রায় এক হাজার দেশি-বিদেশি রানারের অংশগ্রহণের মধ্য দিয়ে রায়পুরা ম্যারাথন নতুন মাত্রা পাবে।

এবারের ম্যারাথনে মোট চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হলো-৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২৫ কিলোমিটার রেস, ১০ কিলোমিটার রেস ও ১ কিলোমিটার ফ্যামিলি রেস। এর মধ্যে ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা একসঙ্গে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে এটি শুধু প্রতিযোগিতামূলক দৌড় নয়, পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ও স্বাস্থ্যসচেতনতার একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবেও গুরুত্ব পাচ্ছে।

এবারের রায়পুরা ম্যারাথনের অন্যতম বিশেষ দিক হচ্ছে এর সামাজিক উদ্যোগ। ম্যারাথনের চ্যারিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘অরফান লাভ ফাউন্ডেশন’।

আয়োজকেরা জানান, অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। ক্রীড়া আয়োজনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগে সংহতি জানিয়ে অনেক রানার নির্ধারিত রেজিস্ট্রেশন ফির অতিরিক্ত অর্থ দিয়েও ম্যারাথনে অংশ নিচ্ছেন। এতে ক্রীড়ার পাশাপাশি মানবিকতার বার্তাও ছড়িয়ে পড়ছে।

রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছর রায়পুরা ম্যারাথনের জনপ্রিয়তা ও অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশি রানারদের অংশগ্রহণ এ আয়োজনকে আরও সমৃদ্ধ করছে।
তিনি বলেন, “প্রতিবছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি আইকনিক ক্রীড়া ইভেন্টে পরিণত হবে।”

ইউএনও মো. মাসুদ রানা বলেন, দেশি-বিদেশি দৌড়বিদ এবং তরুণ ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়। এটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, তরুণদের ক্রীড়ামুখী করা এবং সামাজিক ঐক্যের একটি বড় উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সুস্থ জীবনযাপন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি রায়পুরার ইতিবাচক পরিচিতিও দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে।

ম্যারাথনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও আয়োজক কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং রায়পুরা রানার্স কমিউনিটির আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, ৯ অক্টোবরের এ আয়োজনের মধ্য দিয়ে রায়পুরায় ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির নতুন এক অধ্যায়ের সূচনা হবে। পাশাপাশি মেঘনা নদীতে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন হলে রায়পুরার ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category