মোঃ বাদল মিয়া :
ইতালির রাজধানী রোমের একটি বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমান উল্লাহ আমান। তিনি বেলাব উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী আহমেদ ও আমান উল্লাহ আমান পরস্পরের কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দলীয় কর্মকাণ্ডসহ নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি কাজ করে যাবেন।
রোম বিমানবন্দরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।