• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও খুন, তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩মে) রাতে মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙা স্টেশন সংলগ্ন এলাকায় নিজ প্রতিষ্ঠানের ভেতরে রফিকুল ইসলাম মুন্সি নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও খুনের ঘটনা ঘটলো।

রবিবার (২৪মে) রাতে মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকায় একটি মুরগির খামারের ভেতর থেকে তৃতীয় লিঙ্গের সদস্য ইয়াসমিন ওরফে সুমনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category