• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত রায়পুরায় মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবতে মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার বেলাবো উপজেলা সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কদের নবগঠিত কমিটি ঘোষণা বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত বেলাবতে মাাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ বেলাবো প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল ইসলাম দিদার

দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এপ্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে চর উজিলাব ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলার দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ওয়ার্ডে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট এর সভাপতিত্বে এবং
৭ নং ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৬ নং ইউপি সদস্য হযরত আলী সেবক ,৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বাচ্চু মিয়া, চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন, আলমাছ মিয়া, কর্পোরাল
রুহোল আমিন,মনিরুজ্জামান, হাতেম মিয়া প্রমুখ।

আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা, যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি,কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট বলেন প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category