• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মনির-তাসলিমা বেলাবতে মানুষের আস্থা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার

বেলাবোতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এপ্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে চর উজিলাব ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকালে উপজেলার চর উজিলাব বাজারে চর উজিলাব পূর্ব পাড়া ৫ নং ওয়ার্ডে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট এর সভাপতিত্বে এবং
সাংবাদিক আহসান হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক দানা, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম ফরিদ, চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম, সাবেক মেম্বার মোস্তফা কামাল, সুরুজ মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।

আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা, যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম,কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে চর উজিলাব ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বেলাবো উপজেলার সর্ব প্রথম চর উজিলাব ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকবিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category