• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু ঐতিহ্যবাহী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য: ১৬ জনের মধ্যে ১৫ জনের বৃত্তি অর্জন নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন রেলস্টেশনে হামলায় বৃদ্ধা নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজা নিহত

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি :

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই চাচা ভাতিজা নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে অপর মোটরসাইকেলের দুই যুবক।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পুড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে ও নাহিদ নুরুল ইসলামের ছেলে। উভয়ই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
অপরদিকে আহত শুভ উপজেলার বেলাব গ্রামের মরহুম শাহজাহান মিয়ার ছেলে ও সিয়াম বীরবাগবের গ্রামের সুমন মিয়ার ছেলে।

জানা যায়, নিহত দুই আরোহীর মোটরসাইকেলটি পুড়াদিয়া থেকে নিজবাড়ী বীরবাগবের দিকে আসছিল। অপরদিকে আহত দু’জনের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্রই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। অপরদিকে নাহিদকে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শুভকে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয় এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বেলাব উপজেলার পাটলী ইউনিয়নের বটতলী নামক স্হানে মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ আমরা পাই এবং অতিরিক্ত গতিতে তারা আসছিলো।

ঘটনার স্হানে ১ জন মারা যায় এবং বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেক জন মারা যায়। গুরুতর আহত মোটরসাইকেল চালককে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে আমরা তদন্ত করতেছি কিভাবে দুর্ঘটনা ঘটলো। ঘটনাস্হলে আমাদের পুলিশ মোতায়েন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category