• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেফতার রায়পুরায় সাংবাদিকদের নামে অপপ্রচার: ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে চার সাংবাদিকের জিডি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নরসিংদীর শিবপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় সচেতন মহলের নিন্দা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক নরসিংদীতে ভুয়া বিজিবি পরিচয়ে ২১ কেজি গাঁজাসহ আটক আদিয়াবাদ ইউনিয়ন বিএনপিতে নতুন দায়িত্ব, উপদেষ্টা কমিটির দায়িত্বে কায়কোবাদ ভূইয়া নরসিংদীর নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার শোক যেন থামছেই না: গতকাল ৪ শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই আজ আরও ২ শিশুর মৃত্যু

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

সময়ের চেতনা ডেস্ক:

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চলচ্চিত্রের খল অভিনেতা ডন হক। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা ডনকে গ্রেফতার করেন। পরে সিআইডির একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এরপর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

সালমান শাহের মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলে আসছে। একাধিক তদন্ত সংস্থার পর দীর্ঘ সময় বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়নি তার পরিবার ও ভক্তরা। পরে এটি ‘মৃত্যু’ থেকে ‘হত্যা’ মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।

বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডনকে গ্রেফতারের পর তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমাতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category